আবু সাইদ বিশ্বাস : দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাসসহ ১১ গুণীজন বাঁধনহারা সাহিত্য পুরস্কার পেয়েছেন । সাতক্ষীরার কালিগঞ্জে বাধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তিতে সাহিত্য সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১১ গুনিজনকে ৫ম বাঁধনহারা সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (পহেলা মে) বিকাল ৪টায় উপজেলার কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান সহ উপহার সামগ্রী দেওয়া হয়। এ বছর ১০টি বিষয়ে মোট ১১ জন গুণী ব্যক্তিকে বাঁধনহারা সাহিত্য পরিষদ পুরস্কৃত করেছে।
পুরস্কৃতরা হলেন কবিতায়—দেশ বরেণ্য কবি মোশাররফ হোসেন খান—ঢাকা, শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, রোহিঙ্গা বিষয়ক গবেষণায়—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, অনুবাদ সাহিত্য—ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ড. কামরুল হাসান, গীতিকবিতায়—শ্যামনগর সাতক্ষীরার—অধ্যাপক আবু তাহের বেলাল, প্রবন্ধ সাহিত্য— সাহিত্যিক ও সাতক্ষীরা—৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, প্রবন্ধ সাহিত্য—সাহিত্যিক কোহিনূর বিনতে আবু বকর, সমাজ সেবায়—সাতক্ষীরার ডা. আবুল কালাম বাবলা, লোক সাহিত্য—কালিগঞ্জ সাতক্ষীরার অধ্যাপক এস, এম হারুন—উর—রশিদ, সম্পাদনায়—সালমান রিয়াজ ঢাকা, সাংবাদিকতায় আবু সাইদ বিশ্বাস সাতক্ষীরা।পুরস্কার প্রদান অনুষ্ঠানের পূর্বে সকাল ১০ টায় বাধনহারার দুই যুগ পুর্তিতে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিক গবেষক শিক্ষাবিদ সাংবাদিকদের নিয়ে দিনব্যাপি দুই পর্বের সাহিত্য সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের দর্শণ বিভাগের অধ্যাপক ড. মনজুর ইলাহী।সাহিত্য সম্মেলন পর্বে কবি ও ব্যাংকার শওকত ওসমানের সভাপতিত্বে কবি ও সাহিত্যিক স. ম. তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা এর সেক্রেটারি ড. মনোয়ায়ারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, কবি ও সাহিত্যিক হেলাল আনোয়ার, কবি ও সম্পাদক সীমান্ত আকরাম। এআইবিপিএলসি কোনাপাড়া শাখা ডেমরা ঢাকার এসএভিপি ও ম্যানেজার মো. রবিউল বাশারের সভাপতিত্বে দ্বিতীয় পর্ব বিকাল ৪ টায় ৫ম বাঁধনহারা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাঁধনহারার সেক্রেটারি ইয়াসিন মাহমুদ ও শিক্ষক আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নওপাড়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, এছাড়া অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সাহিত্যিক কিশোরী মোহন সরকার, মোশাররফ হোসেন চৌধুরী, মোস্তফা ইউসুফ আলম, আব্দুস সাত্তার আজাদীসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ।