নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাঁদাকাটি এলাকায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের ধাক্কায় গোলাম আযম (৪০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে আশাশুনি উপজেলা কাঁদাকাটি বাজারে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত গোলাম আজম সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে। তিনি সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি ও পাইকগাছা ফসিয়া রহমান মহিলা কলেজের শিক্ষক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান , সকালে ওই কলেজ শিক্ষক এক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষার ডিউটিতে কলেজে গিয়েছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে কলেজ থেকে সাতক্ষীরায় ফেরার পথে কাঁদাকাটি বাজারে দাঁড়ান। ওই সময় পিছন থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।