প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।শনিবার দিনভর জেলার কাকডাঙ্গা, গাজীপুর, ঘোনা, তলুইগাছা, কুশখালী, মাদরা, চান্দুরিয়া, হিজলদী, পদ্মশাখরা এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় । শনিবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা -৩৩ ব্যটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী থেকে ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট,কাকডাঙ্গা থেকে ৫,৬০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,গাজীপুর থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঘোনা থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কুশখালী থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,মাদরা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,পদ্মশাখরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটকৃত মালামালের মূল্য দশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।