নিজস্ব প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ১ জন আসামীসহ সাড়ে এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে ও বুধবার সকালে জেলার ভোমরা, বৈকারী, ঘোনা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বুধবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা থেকে ১ জন আসামীসহ ২,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় পিন মাছ, ঘোনা থেকে ৫,০০,০০০ টাকা মূল্যের ভারতীয় পিন মাছ ও ঔষধ,বৈকারী থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,কাকডাঙ্গা থেকে ১,৬৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা ,মাদরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,
চান্দুরিয়া থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এছাড়া ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।
তিনি আরো জানান , আটককৃত মালামালের মূল্য এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।