শেখ আল আমিন হোসেন: তালা উপজেলার পাটকেলঘাটা পুটিয়াখালী মৌজার ১৪৯ দাগের ক-তপশীলভুক্ত সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে জরিমানা আদায়সহ অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। আজ শনিবার ( ৯ মে) দুপুরে পাটকেলঘাটা বাজারে এ অভিযান পরিচালনা করা হয় । অভিযানের নেতৃত্ব দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান।
খোঁজ নিয়ে জানা গেছে, পাটকেলঘাটা বড় বিলার গ্রামের অমূল্য কৃষ্ণ দাশের পুত্র নিরঞ্জন দাস (৫৮) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় ০.০১ একর ক-তপশীলভুক্ত জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের নজরে এলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন,সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।