
নাজমুল ইসলাম (দেবহাটা):
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩ নং সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন মোখলেসুর রহমান মুকুল। তিনি দেবহাটা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক সাংগঠনিক সম্পাদক। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলীয় ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। দলীয় মনোনয়ন পেলে তিনি ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতা করতে চান। গত ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের রক্ত রক্ষুকে উপেক্ষা করে মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য অগ্রনী ভূমিকা পালন করি। যে কারণে আমার জেল জুলুম হুলিয়া অর্থদন্ড সহ ব্যবসায়িক ভাবে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হই। ঐ সময় সকল নেতাকর্মীর বিপদে পাশে থেকে সকল সাহায্য সহযোগিতা করেছেন। তিনি দেবহাটা উপজেলা সহ সখিপুর ইউনিয়নের সকল নেতা কর্মীর পাশে থাকার আহব্বান জানান।
এছাড়া নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তাঁর প্রত্যাশা, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা। এছাড়া মাদক জিরো ট্রালারেন্স ঘোষনা সহ সামাজিক ক্ষেত্রে তার অবদান অনেক।
তিনি মনে করেন, এলাকার উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে সু-সম্পর্ক ও সমন্বয় থাকা প্রয়োজন।
আসন্ন নির্বাচনকে ঘিরে সখিপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এখন দলীয় মনোনয়ন ও নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় রাজনৈতিক মহল। তবে বতমানে আলেচনার কেন্দ্র বিন্দুতে আছেন সবার পরিচিত মুখ মোখলেছুর রহমান মুকুল এলাকার সাধারন মানুষ তার পক্ষে কাজ করবেন এবং সাথে থেকে নির্বাচনে সকল সহযোগিতা করবেন বলে জানান।