
শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলায় বারসিক এনগেজ প্রকল্পের উদ্যোগে ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফোরামের দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল HRBA (Human Rights Based Approach) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এ প্রশিক্ষণে বিদ্যালয়ের শিক্ষার্থী ফোরামের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী ফোরামের গাইড শিক্ষক মোঃ আমিনুর রহমান। দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন বারসিকের টেকনিক্যাল অফিসার-সুপর্ণা মিত্র। সার্বিক সহায়তায় ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর মাহুয়া পারভীন ও প্রদীপ মন্ডল।
BARCIK (Bangladesh Resource Center for Indigenous Knowledge) বাস্তবায়িত Environmental Human Rights for a Just Transition: Strengthened local CSO's transforming climate Hotspots into Resilient Communities (ENGAGE) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের প্রথম দিনে উদ্বোধনী পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রত্যাশা সংগ্রহ, প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা এবং প্রি-টেস্ট নেওয়া হয়। পরে পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘন, অধিকার ও মানবাধিকার ধারণা, মৌলিক অধিকার, অধিকারভোগী ও দায়িত্বপ্রাপ্ত পক্ষ এবং পরিবেশবাদী মানবাধিকার কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় দিনে মানবাধিকারের মূলনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণ, জবাবদিহিতা, অবিচ্ছেদ্যতা বা অখণ্ডনীয়তা, বৈষম্যহীনতা এবং ক্ষমতায়ন বিষয়ে দলীয় কাজ, গেম, প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। প্রশিক্ষণের শেষ পর্বে পোস্ট-টেস্টের মাধ্যমে অংশগ্রহণকারীদের শিখন যাচাই করা হয় এবং সমাপনী আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণের ফলে শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার সচেতনতা বাড়বে এবং তারা ভবিষ্যতে নিজ নিজ সমাজে দায়িত্বশীল ও সংবেদনশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে পারবে, শিক্ষার্থীরা স্থানীয় সমস্যা সমাধান এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করতে পারবে।