নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৯ শিশুকে কোরআন শিক্ষার ছবক দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও শিশু ও গণশিক্ষা কমিটির সভাপতি এবং ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।অনুষ্ঠানে মসজিদের সাবেক মোয়াজ্জিন ও খাদেম মো. হাবিবুর রহমান, আল আমিন আল মুজাহিদসহ শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ সংলগ্ন শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। ছবক পাওয়া শিক্ষার্থীরা হলো আনিসা সুলতানা, আব্দুল্লাহ আল মিরাজ, সামিয়া সুলতানা, ইয়াসমিন খাতুন, সালমান হোসেন, ইমাম মাহাদী, আবু ওবায়দা, আবু হুজাইফা ও জিনিয়া সুলতানা।পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।