জহর হাসান সাগর:র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অধীনে কর্মরত কনস্টেবল মোঃ আব্দুল্লাহ আল মামুন সম্প্রতি মাসসেরা পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ প্রশংসাপত্রে ভূষিত হয়েছেন।তিনি সিপিসি-৩, মেহেরপুরে কর্মরত অবস্থায় মার্চ-২০২৫ মাসজুড়ে অপরাধবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) কার্যকরকরণ এবং অবৈধ দ্রব্য উদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। তার এই নিরলস পরিশ্রম ও দক্ষতা প্রশংসা কুড়িয়েছে র্যাবের ঊর্ধ্বতন মহলে।
র্যাব-১২, সিরাজগঞ্জ-এর কমান্ডিং অফিসার ২৭ জুলাই ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে তাকে এই প্রশংসাপত্র প্রদান করেন। উল্লেখযোগ্য যে, এর আগেও একাধিকবার কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনকে তার দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।প্রশংসাপত্রে ভবিষ্যতেও তার সাফল্য ও নিষ্ঠার ধারাবাহিকতা কামনা করা হয়।
এলিট ফোর্স হিসেবে র্যাব বরাবরই অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সেই ধারাবাহিকতায় কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনের মতো সদস্যদের পারফরম্যান্স বাহিনীকে আরও শক্তিশালী করছে।