ফারুক সাগর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরার তালা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক মোল্যা আ. রাকিব।সংগঠনের সভাপতি মো. তানভীর হোসেন বলেন, “তালা উপজেলার শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ শিক্ষার্থী সমাজ গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।এদিকে নতুন এ সংগঠনের যাত্রাকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছে তালা প্রেসক্লাব।তারা আশা প্রকাশ করেন, ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ তালার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।