মোঃ হাফিজুল ইসলাম :প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাঁধনডাঙা জামে মসজিদে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ মাহফিলে কুরআন তেলাওয়াত, দুরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়।ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর।বিশেষ অতিথি ছিলেন ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম ও নুনগোলা জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, ০৬ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মহিবুল্লাহ, মাওলানা রওশন আলম প্রমুখ। মাহফিল শেষে দাওয়াতী ইউনিট কমিটি, যুব কমিটি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা করা হয়। দাওয়াতী ইউনিট কমিটির সভাপতি মনোনীত হয়েছেন হাফেজ শাহেদুজ্জামান এবং সেক্রেটারি মো. ইনামুল কবির। যুব কমিটির সভাপতি মো. লাকি পারভেজ ও সেক্রেটারি হাফেজ ইবাদুল ইসলাম। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনোনীত হয়েছেন মো. একরামুল কবির এবং সেক্রেটারি মো. আব্দুল হামিদ।