জি এম মুজিবুর রহমান: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুধহাটা ইউনিয়ন শাখার উদ্যোগে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা ইউনিয়নের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুয়াজ বিল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেন ও সেক্রেটারি নাজমুল হোসেন। এ ছাড়া স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও নৈতিকতা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।