প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৭:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৭:০২ এ.এম
“বাড়ি থেকে ডেকে নেওয়ার পর যশোরের যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা”

জেমস আব্দুর রহিম রানা:
যশোরে মধ্যরাতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দূর্বিত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর যশোর সদর উপজেলার দৌলতদিহি তরফদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হত্যার শিকার রেজাউল ইসলাম(৫০) দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে। একসময় তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে কৃষি কাজ করতেন। রাতে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে ফেলে চলে গেছে দূর্বিত্তরা। ঘটনার পর গোটা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলের হাজির হয়।
নিহত রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় নেতা ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তার পদ পদবি নিশ্চিত হওয়া যায়নি।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে। গভীর রাতে হত্যার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। সার্বিক বিষয়ে তদন্ত চলছে। লাশ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, রেজাউলের নামে একাধিক মামলা রয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে তিনি এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন।
www.dainiksatkhira24.com