নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরার আশাশুনি উপজেলা শাখার আওতাধীন ১০নং প্রতাপনগর ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক এবং মো. সাহাবাজুজ্জামান (সবুজ) কে সদস্য সচিব মনোনীত করে আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব শরিফ ইমরান টিটো যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
একই সাথে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জাসাস সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেন এই কমিটির অনুমোদন নিশ্চিত করেছেন।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।