পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা ও জোনাকি সমিতির লুটের রানী কবিতা রানী দাশের করা মিথ্যা বানোয়াট কাল্পনিক সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেন জাকির হোসেন।মঙ্গলবার বিকালে পাইকগাছার সরল বাজারে বান্দিকাটি গ্রামের মৃত জিন্নাত আলী গাজীর ছেলে শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা দাবীদার জাকির হোসেন জনাকীর্ণ এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, আওয়ামী দোষর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা জোনাকী সমিতির লুটের রানী কবিতা রানী দাশ ১৯/৫/২৫ তারিখে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে আমাকে ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল কে জড়িয়ে যে মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছে,তা আদৌ সত্য নহে। প্রকৃত ঘটনা পাইকগাছা পৌরসভার সরল বাজারে জোনাকি সমিতির প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করে।যাহা নিয়ে বিভিন্ন সালিশ বৈঠক হয়ে আসছে।তারোই ধারাবাহিকতায় সমিতির সদস্য ও পাওনাদাররা ১৬/৫/২৫ তারিখে তার বাড়ীতে যায়, তাদের পাওনা দাবি করেন। সেখানে কথাকাটি চলতে থাকলে সাবেক কাউন্সিলর তৈয়বুর রহমান আমাকে ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল কে ডেকে নিয়ে যায়। সদস্যদের বুঝিয়ে কবিতার বাড়ি থেকে সমিতির পরিচালক আলাউদ্দীন ও সভাপতি মোহাম্মদ আলী গাজীর বাড়িতে যায়। সেখানে কবিতা জবানবন্দি রেকর্ড করেন এবং চলে যান। পরবর্তীতে আমাকে শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লকে জড়িয়ে কলঙ্ক লেপন করে বৃথা চেষ্টা করা হয়েছে।যেন মাছ না পেয়ে ছিপে কামড় দেয়ার মতো। এই সমস্ত বিষয় গরীব অসহায় ভিখারিদের টাকা আত্বসাৎকারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা, জোনাকী সমিতির লুটের রানী কবিতা রানী দাশের সাংবাদিক সম্মেলন সহ মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে। কবিতা রানী দাশ নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার পরও প্রকাশ্যে ও বিভিন্ন এনজিও প্রোগ্রামে দেখা যাচ্ছে,তাকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।