মোমিনুর রহমান: দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন কে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার সকাল ১১ টায় দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুল বাশারের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক ডা.আমিরুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেবহাটা সখিপুর সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা রিয়াজুল ইসলাম , দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা.অহিদুজ্জামান সধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন, সাংগঠনিক ও দেবহাটা সাহিত্য পরিষদের প্রচার ও প্রকাশনা আব্দুল্লাহ আল মামুন সহ সাহিত্য পরিষদের কবি সাহিত্য প্রেমী সকল সদস্যবৃন্দ ।