মোমিনুর রহমান: বর্ণাঢ্য র্যালি ও উন্মুক্ত আলোচনা সভার মধ্য দিয়ে দেবহাটায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় দেবহাটা উপজেলা বিএনপির উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল ও সুসজ্জিত র্যালি বের হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী।
সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল ,পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা ও সাধারণ সম্পাদক হাসান শারাফী।
এ সময় স্থানীয় নেতৃত্বের মধ্য থেকে উপস্থিত থেকে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু।
এছাড়াও বিএনপি নেতা আবু তালেব মোল্লা, আবুল কালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ এবং নারী নেত্রী বিউটি পারভীনসহ উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা উক্ত কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে অংশগ্রহণ করেন।