নিজস্ব প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি'র পক্ষ থেকে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উক্ত শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপিনেতা মৃণাল কান্তি রায়, অধ্যক্ষ শফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, মহব্বত আলী, হাফিজুর রহমান প্রমুখ। এসময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।