ফারুক সাগর: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় এক জনসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার পাটকেলঘাটা নতুন বাজারের মাঠে এ জনসভার আয়োজন করা হয়। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা -১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।তিনি তার বক্তবে বলেন,১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এবং বহুদলীয় গণতন্ত্রের ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা। তিনি আরও বলেন,তালার মাটি বিএনপির ঘাটি। যারা ক্ষমতায় থাকে তারা উন্নায়ন করে। আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। তিনি খাল,নদী খনন,কৃষক কার্ড,ফ্যামিলি কার্ড,দেশব্যাপী বৃক্ষ রোপণ কার্যক্রম অব্যাহত রেখেছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নত করণ,পাটকেলঘাটাকে উপজেলায় রুপান্তরে কাজ চলমান আছে। বিএনপি জনগণের সরকার,জনগণের দূর্ভোগ দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন,তালা উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা মহিলা দলের সভাপতি মেহেরুনেছা মেহরুন, সাতক্ষীরা কৃষক দলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মো:আলী হোসেন, উপজেলা সহ সভাপতি গোলাম মোস্তফা,উপজেলা সহ সাধরণ সম্পাদক মোশারফ হোসেন,ধানদিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,তালা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার,তালা উপজেলার হিন্দু,বৌদ্ধ, খিস্টান ঐক্য ফন্টের সাধারণ সম্পাদক সরজিৎ সরকার,পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী প্রমুখ।জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলোন। কবুতর ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়। জনসভা শেষে একটি বণ্যার্ট্য রালি পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।