তালা প্রতিনিধি: বজ্রপাতে সাতক্ষীরায় তালায় চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক বস্ত্র ব্যাবসায়ী নিহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে মাঠে ধান রোপনের সময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত চিত্তরঞ্জন ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষির পাশাপাশি তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
উপজেলার গোপালপুর গ্রামের শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জন আইচ তাঁদের নিজেদের জমিতে ধান রোপনের জন্য শনিবার সকালে ৮/১০জন কৃষি শ্রমিক (জোন) নিয়ে বাড়ির পাশে বিলে যান। বেলা ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং আকস্মিক বজ্রপাত হয়। ধান রোপনের কাজ করা অবস্থায় বজ্রপাত সরাসরি চিত্তরঞ্জনেন শরীরে আঘাত করলে তাঁর গায়ে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে নিহত হয়।এসময় পাশে থাকা অন্য কৃষকরা চিত্তরঞ্জনকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। চিত্তরঞ্জন আইচ নিজেদের জমিতে কৃষি কাজের পাশাপাশি তালা বাজারে গার্মেন্টসের ব্যবসা করেন।
তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।