ফারক সাগর: তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ইউনিয়নের মোকসুদপুর গ্রামের সাধন দাশের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মোট ১৪ লাখ টাকা মালামাল চুরি করে নিয়েছে বলে অভিযোগ করেন সাধন দাশ।
ভুক্তভোগী সাধন দাশ জানায়, বুধবার রাতে খাবার খেতে বসলে মেয়ের জ্বালাতনে তারা কেউ ঠিকমত খেতে পারেন নি। তবে খাবার খাওয়ার সাথে সাথে তাদের ঘুম চলে আসলে রুমে চলে যান তারা। তাদের ঘুমের ভিতরে চোরেরা কখন গেটের তালা কেটে ঘরে ঢোকে তা তারা টের পান নি। চোরেরা ঘরে ঘুমান্ত স্ত্রী কন্যার গায়ে থাকা সোনার গহনা ও আলমারিতে রাখা গহনা ও নগদ টাকা আর বারান্দায় রাখা মোটর সাইকেলটি নিয়ে যায়।
রাত ২ টার দিকে যখন তার ঘুম ভাঙ্গে তখনও তিনি অসড় অবস্থায় চোখ মেলে দেখেন বারান্দায় মোটরসাইকেল টি নেই গেটের তালাটি নিচে পড়ে আছে। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিযে আসেন। তখনো তার স্ত্রী কন্যা ও শশুর অচেতন অবস্থায দেখতে পায় প্রতিবেশীরা। ঘরের ভিতরের স্ত্রী, কন্যার গলার চেন হাতের বালা আংটি,কানের দুল নেই বরে জানালে তার ঘরের আলমিরা খুলে দেখেন তার ভিতরে রাখা গহনা ও নগদ টাকা নেই। পরে এলাকাবাসি এসে খবর দেয় মোটরসাইকেল টি রাস্তার ধারে পাওয়া গেছে।
তিনি আরও জানান, ৭ ভরি সোনার গহনা সহ নগদ প্রায় ১৪ লাখ টাকা ক্ষতি করেছে চোরেরা। এই দুর্ধর্ষ চুরির ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন বলে জানান সাধান দাশ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুল কবির জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এবিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পান নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।