প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৮:৩১ এ.এম
তালার উন্নয়নে সকলকে পাশে নিয়ে কাজ করতে চাই : বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম

ফারুক সাগর:
"তালা উপজেলার উন্নয়নে সকলকে পাশে নিয়ে কাজ করতে চাই। সেই সাথে তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করা হবে। তালার উন্নয়নে তিনি সবসময় ছিলেন এবং আগামীতে থাকবেন" বলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
সাতক্ষীরার তালা সদর উন্নয়নে এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন। শুক্রবার (৯ জানুয়ারি) তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উত্তরণ'র পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাস-এর পরিচালক শেখ ইমান আলী, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান।
উন্নয়ন বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান ও উত্তরণ-এর দিলীপ সানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম লিটু, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ বিধান সাধু, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যাপক আবু হাসান, অধ্যাপক অচিন্ত সাহা, অধ্যাপক রেজাউল করিম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান,সাবেক যুবদলের সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন উল্লাহ, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার সহ সচেতন নাগরিক সমাজ ও সাংবাদিকবৃন্দ।
www.dainiksatkhira24.com