ডেস্ক রিপোর্ট: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আশাননগর রাধা গোবিন্দ মন্দির চত্বরে ৮ম প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহানামযজ্ঞ অনুষ্ঠানে শ্রী নারায়ণ চন্দ্র রায় এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাব সভাপতি ও তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক এস.এম নজরুল ইসলাম ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী প্রশান্ত রায়, শ্রী উপেন্দ্র নাথ মণ্ডল, বিফল মণ্ডল, হরেন্দ্র রায় ওশীবপদ মণ্ডলসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, কীর্তন ও প্রার্থনার মাধ্যমে শান্তি ও কল্যাণ কামনা করা হয়।