ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান'র সভাপতিত্বে পরে উপজেলা পরিষদের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা জামায়াত নেতা আফতাব উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজউদ্দীন,বীর মুক্তিযোদ্ধা মোঃ মইনুল ইসলাম, আলাউদ্দীন জোয়াদ্দার, মোঃ শফিউদ্দীন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।