প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৮:১১ পি.এম
তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলা মহিলা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪জুলাই) তালা বাজারে মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা নেত্রী রাশিদা বেগম,আকলিমা বেগম, হাফিজা বেগম,জাহানারা বেগম,সেলিনা বেগমসহ প্রমুখ।
উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত মহিলা নেত্রীরা সভায় উপস্থিত ছিলেন।
www.dainiksatkhira24.com