তালা প্রতিনিধি ::সাতক্ষীরা তালার খেশরা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে ৫কাটা জমিতে কাঁচকলা গাছের বাগান কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এমনকি পাশে থাকা পানের বরজ পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। অন্যদিকে প্রতিপক্ষদের হুমকি-ধামকি,পারপিটের ভয়ে ভুক্তভোগী পরিবার।গত সোমবার তালার শাহজাতপুরে মুনসুর আলী মোড়লের জমির কলা বাগান কেটে ফেলেছে প্রতিপক্ষরা।মুনসুর আলী মোড়লের পুত্র মফিজুর মোড়ল ও মহাসিন মোড়লের পুত্র গফুর মোড়ল জানান, ৭৯ দাগে আমাদের পৌত্রিক জমি, আমাদের জমি থেকে গায়ের জ্বোরে তাল গাছ, শিমুল গাছ, মেহগনি গাছ, শিরিস গাছ, গামারি গাছ, নিম গাছ (যার আনুমানিক মুল্য প্রায় চার লক্ষ টাকা) কেটে নিয়ে গেছে একই এলাকার মৃত আমজেদ মোড়লের পুত্র কালাম মোড়ল, সালাম মোড়ল, কালাম মোড়লের পুত্র আলামিন মোড়ল, মৃত জনাব আলী মোড়লের পুত্র আইয়ুব আলী মোড়ল, ইনসাফ মোড়ল, আইয়ুব মোড়লের পুত্র সাদ্দাম মোড়ল, ইনসাফের পুত্র বাবু মোড়ল।তারা আরো জানান, আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি, হামলা মামলা দিয়ে হয়রানি করে চলেছে । তাদের ভয়ে আমরা দিশেহারা। আমাদের জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে, বাধা দিতে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারে। আমরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
মফিজুল মোড়লের মা মজিদা খাতুন জানান, জমি আমাদের, প্রতিপক্ষরা আমাদের কলা বাগান কেটে সাফ করে দিছে। কলা বেঁচেই আমাদের সংসার চলে পাশাপাশি অন্যর জমিতে কাজ করি। পাশে রয়েছে পানের বরজ, এখন হুমকি দিচ্ছে পানের বরজ ধরিয়ে দিবে। এর আগে আমাদের অনেক গাছ কেটে নিছে, এলাকার মাতব্বারদের কাছে বিচার দিয়েছি, কোন লাভ হয়নি। অভিযুক্ত সাদ্দাম মোড়ল জানান, আমাদের ক্রয়ক্রিত সম্পর্তি, সালিশদারদের সামনে থেকে কলা গাছ কেটে আমাদের জমি বের করেছি। পাশে থাকা বরজ পুড়িয়ে বা ভাংচুরের সম্ভবনা রয়েছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, পানের বরজের ক্ষতি হবে না তবে জমি আমাদেরও জমি আছে সেজন্য হারি দিতে হবে।