ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) মাগুরায় শিশু আছিয়া(৮) ধর্ষণের ঘটনায় বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে তালায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডাকবাংলো চত্বরের সামনে মানববন্ধন করেন।সাধারণ ছাত্র জনতার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তালা উপজেলা সভাপতি মো: আল জাবানুল,শিবিরের সাবেক উপজেলা সভাপতি মো: আনোয়ার হোসে, নারী নেত্রী ফাইমা হোসেন ফুল,মো: রবিউল ইসলাম, মো:সোহাগ হোসেন,মো:সাকিব মির্জা প্রমুখ।মানববন্ধনে বক্তরা বলেন, ধর্ষণ বেড়ে যাওয়ার প্রধান কারণ বিচার বিলম্বিত হওয়া এবং ধর্ষককে জামিন দেওয়া। ধর্ষণের বিচার শেষ না হওয়া পর্যন্ত ধর্ষককে জামিন অযোগ্য অপরাধ হিসাবে আইন তৈরী করে ৯০ দিনের মধ্যে বিচার নিশ্চিত করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবী জানান তারা।