ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় প্রেমে প্রতারণার শিকার হয়ে দশম শ্রেণির এক ছাত্রী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় প্রতারক প্রেমিক তাফসির গাজীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার (১২মার্চ) সন্ধ্যায় উপজেলার হরিহরনগর গ্রামে বেদনাদায়ক এ ঘটনা ঘটে।
জানা গেছে,উপজেলার হরিহরনগর গ্রামের বিল্লাল গোলদারের মেয়ে দশম শ্রেণির ছাত্রী সাইমা আক্তার জ্যোতি(১৫) এর সাথে পাশর্বর্তী হরিহরনগর গ্রামের সাইফুল গাজীর ছেলে তাফসির গাজী (১৭) এর সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাফসির গাজী প্রেমিকা জ্যোতিকে নিয়ে খুলনায় বেড়াতে নিয়ে যায়। সেখানে যেয়ে নগদ টাকা ও স্বর্নালংকার হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে বখাটে তাফসির গাজী এক বান্ধবীর বাসায় জ্যোতিকে রেখে সটকে পড়ে। পরবর্তীতে নিরুপায় হয়ে বিষয়টি জ্যোতি তার আত্মীয়-স্বজনদের জানান। একপর্যায়ে পরিবারের লোকজন গত মঙ্গলবার জ্যোতিকে খুলনা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শাহিনুর রহমান জানান,খুলনা থেকে জ্যোতিকে বাড়িতে ফিরিয়ে আনার পরদিন বুধবার সন্ধ্যায় ক্ষোভে,অভিমানে নিজ ঘরের মধ্যে গলাই ফাঁস দেয়। বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে তাকে তালা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আত্মহত্যার আগে জ্যোতি একটি চিরকুটে বিভিন্ন ঘটনার বিষয় লিখে গেছে।
এঘটনায় জ্যোতির পিতা বিল্লাল গোলদার বাদী হয়ে তালা থানায় বখাটে তাফসির গাজীসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।