প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৪১ পি.এম
তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপর জনসচেতনতা সভা অনুষ্ঠিত

ফারুক সাগর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ের উপর সাতক্ষীরার তালা উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
এসময় বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এইচ.এম লুৎফুল কবীর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাসেল রানা, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মফিদুল্লাহ, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইসলামি আন্দোলনের নেতা মো. মোন্তাজুল করিম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,তালা প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকিম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ার্দ্দার, সহ-সভাপতি এম. এ. ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সাংবাদিক রোকনুজ্জামান টিপু, সফিকুল ইসলাম, কে. এম. শাহীনুর রহমান, শেখ মুতাহিরুল হক শাহিন, আজিজুল ইসলাম,তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য বাবলুর রহমান, ফারুক সাগর,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, মীর মিল্টন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
www.dainiksatkhira24.com