নিজস্ব প্রতিনিধি : তালায় জমি-জমা সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষের হামলায় ঘেরা বেড়া ও রান্না ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে । এসময় বাঁধা দিলে এক বৃদ্ধা আহত ও কয়েক মহিলা শ্লীলতাহানি হয় বরে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। আহত বৃদ্ধা হলেন মাছিয়াড়া গ্রামের পেরমান আলী শেখের স্ত্রী (৬৫)। এঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা করবেন বলে জানান। পেরমান আলী জানান, একই গ্রামের ফয়জুল্লা শেখ গংদের সহিত তাদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে আজ সোমবার দুপুরে একই গ্রামের মৃত রিয়াজ উদ্দীন শেখের ছেলে ফয়জুল্লাহ শেখ, ফয়জুল্লাহ শেখের ছেলে মাসুদ শেখ, ও রমজান শেখ অতর্কিত ভাবে হামলা করে প্রথমে ঘেরাবেড়া ও পরে বাড়ীর ভিতর অনধিকার প্রবেশ করে রান্না ঘর ভাংচুর করে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।
এসময় তার স্ত্রী ঠেকাতে গেলে তার মাথায় দেশীয় অস্ত্র শাবল দিয়ে মাথায় বাড়ি মারতে গেলে সে হাত দিয়ে ঠেকালে হাত ফোলা ফাটা যখম হয়। এসময় বাড়ীতে মহিলাদের শ্লীলতাহানি করে বলেও অভিযোগ করেন তিনি।তাদের সাথে অন্য জমি নিয়ে কোর্টে মামলা চলছে।বাড়ীর জমি ১৫ দিন আগে স্থানীয় গন্যমান্য ও মেম্বরদের উপস্থিতিতে মাপ জরিপ হয়েছে। সবাই থেকে সীমানা নির্ধারন করে দিয়েছে। সেই সিমানার ঘেরাবেড়া দিয়ে ভিতরে রান্না ঘর বাঁধছিলো। আজ সেই রান্না ঘরসহ ঘেরাবেড়া ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এছাড়া বাড়িতে কোন পুরুষ না থাকায় হামলার ঘটনায় নারীসহ বাচ্চারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।
তারা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। এসময় পেরমান আলী প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট ঘটনার সুষ্ট বিচারসহ নিরাপত্তার দাবি জানান।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর বলেন,এমন ঘটনার খবর তিনি শুনেননি।তবে যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।