প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ১:০৮ পি.এম
তালায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে ধানের শীর্ষের প্রার্থীর মতবিনিময়

ফারুক সাগর : সাতক্ষীরার তালায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
রোববার (৮ ফেব্রুয়ারি) উপজেলার পাটকেলঘাটা কেশবলাল মহাশ্মশান মন্দিরে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা কিসের ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন? মনে রাখবেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল শ্রেণির মানুষ এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। তাই এই দেশে সবার সমান অধিকার রয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের পাশে থাকবো এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো।”
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের জিপি অসিম কুমার মণ্ডল, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সরজিত ঘোষ, শংকর দাশ, সমীর ঘোষ, সুনীল ঘোষ, ডা. কোমল দাশ প্রমুখ।
www.dainiksatkhira24.com