তালা প্রতিনিধি :সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া বাজারে আদালতের আদেশ উপেক্ষা করে দোকানঘর দখলের অভিযোগ উঠেছে। আদালতের আদেশ ও তালা থানাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আজ শুক্রবার ( ১ আগষ্ট) সকালে দোকান ঘর দখল করেছে অভিযুক্তরা। এরআগে দোকানঘর দখন চেষ্টা, ভাংচুর ও লুটপাটের ঘটনার তালা থানা পুলিশ তদন্তে সত্যতা নিশ্চিতন্তে তালা থানার এসআই আমিরুজ্জামান মোল্লা বাদি হয়ে বিজ্ঞ আদালতে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে তালা থানার নন এফআইআর প্রসিকিউশন ৪২/২৫ তারিখ-১৪/০৭/২০২৫ ধারা ফৌজদারী কার্যবিধি আইনে ১০৭/১১৭ (সি) দাখিল করেন। বিজ্ঞ আদালত এনজিআর ৪২/২৫ তালা কারণ দর্শনের নোটিশ ২২/০৭/২৫ তারিখে জারি করেন। যার ধার্য দিন ১১/০৮/২০২৫ তারিখ। তবে আজ সকালে দোকানঘরটি দখল করেছে অভিযুক্তরা।
ঘটনার বিবরণে যানাযায়, গত (১৩ জুলাই) রোববার সকালে কলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ নুরুল আমিনের বাজারস্থ নিজ দোকান জোরপূর্বক ভাংচুর, লুটপাট ও দখলের চেষ্টা করে স্থানীয় মৃত. আকবর মোড়লের পুত্র ইয়াছিন মোড়ল, আয়ুব মোড়ল, ইছহাক মোড়ল ও তার বাহিনী। এঘটনায় সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষক। তালা থানার পুলিশ ঘটনার তদন্তে সত্যতা পেয়েছে। দোকান ঘর দখলচেষ্টার ঘটনায় বিভিন্ন পত্র পত্রিকাতে নিউজ প্রকাশিত হয়েছিল।এঘটনায় তালা মডেল হাই স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিনের পুত্র ইমরুল কবির জানান, তালা উজেলার কলিয়া মৌজার ৮২২ দাগের ১১ শতাংশ এবং ৮২১ দাগের এক শতাংশ জমি ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিতেছি। কলিয়া বাজারের উক্ত জমির উপর দু’টি দোকান ঘর রয়েছে। যাহা ভাড়া দেওয়া।
সম্প্রতি একই গ্রামের মৃত. আকবর মোড়লের পুত্র মোঃ ইয়াছিন মোড়ল, মোঃ আয়ুব মোড়ল এবং মোঃ ইছহাক মোড়ল উক্ত জমি তাদের দাবি করে দখলের পায়তারা চালায়। উক্ত দখল প্রচেষ্টা ব্যর্থ হয়ে তারা দখল ও দখলে বাধাদিলে হত্যার হুমকি ধামকি দিয়ে আসছিলো। এব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা বিধান মতে একটি আবেদন করেন প্রাক্তন প্রধান শিক্ষক কলিয়া গ্রামের মোঃ নুরুল আমিন মোড়লের পুত্র মোঃ ইমরুল কবির।
তিনি আরও বলেন, আমার মায়ের মৃত্যুর পর ওয়ারেশ সূত্রে পিতা নুরুল আমিন মোড়ল, বড় ভাই মনিরুল মামুন এবং তার নিজের নামে উক্ত জমি প্রাপ্ত হয়। দখলি জমির যাবতীয় খাজনা দাখিলা পরিশোধ পূর্বক নিজ নামে রেকর্ড করে ভোগদখাল করে আসতেছি।
ভুক্তভোগি ইমরুল কবির আরও বলেন, হঠাৎ আজ সকালে অভিযুক্তরা আমার দোকান ঘরটি দখল করে নিয়েছে। দোকান ঘর দখলের ঘটনায় তালা থানার পুলিশের অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরার বিজ্ঞ আদালত অভিযুক্তদের কারণ দর্শনের নোটিশ জারি করে যার ধার্যকৃত দিন আগামী ১১/০৮/২৫। আদালত ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমার দোকানঘর দখল করেছে। অন্যদিকে সাতক্ষীরার আদালতে মামলা চলমান রয়েছে। আমি ও আমার পরিবার নিরুপায় হয়ে পড়েছি। প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।