প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ১:২০ পি.এম
তারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা আলীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সাতক্ষীরা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন ও সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন।
এ সময় তারা বলেন, ছাত্রদল বরাবরই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহায়তায় এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এম এ তামিম।
শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
www.dainiksatkhira24.com