নিজস্ব প্রতিনিধি : "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬" উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভায় , পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর ) সকাল ১০ টায় দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এসময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।