নিজস্ব প্রতিনিধি ঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের পেশাগত রাস্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন-সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্চু, শেখ নাজমুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে এসময় বিভিন্ন গণমাধম্য কর্মীসহ বিভিন্ন শ্রেনী পশার মানুষ অংশ নেন।বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তারা সবসময় সমাজের নানা সত্য ঘটনা তুলে ধরতে সার্বক্ষনিক কাজ করেন। আর এই সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরতে গিয়ে তারা বারবার হামলা, মামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। যা খুবই দুঃখ জনক। বক্তারা এসময় গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।