প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১২:২২ পি.এম
কালিগঞ্জে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্বাচনী গণসংযোগ
![]()
নিজস্ব প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩( কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আলাউদ্দিন নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারে এই গণসংযোগ ও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্মেলিত ও ধানের শীষ প্রতিকের নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন মৌতলা এলাকায় গণসংযোগকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানদার, বিভিন্ন বাসাবাড়িসহ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
কুশল বিনিময়ের সময় কাজী আলাউদ্দিন এলাকার বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা, স্বাস্থ্য সুবিধা এবং জন নিরাপত্তা নিয়ে জনসাধারণের সাথে কথা বলেন।বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিন মনোযোগ সহকারে সবলের কথা শোনেন এবং পরিবর্তনের জন্য একসাথে কাজ করার আশ্বাস দেন।
নির্বাচনী গণসংযোগকালে বিএনপির এমপি প্রার্থী কাজী আলাউদ্দিনের সাথে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান এবাদুল ইসলাম,মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল, মোস্তফা ইয়াসিন,মনিরুল ইসলাম মনি,আবু হাসান রানা,মৌতলা ইউনিয়ন বিএনপির সিনিঃসহ সভাপতি কাজী ইমাম উদ্দিন,মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু,কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান,কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু,সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান,কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আরিফুর রহমান ছোটন,সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান,জেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক আ. আলিম,কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ হোসেন,কালিগঞ্জ উপজেলা যুবদলের আলমগীর, কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইয়াসিন আলী,মৌতলা ইউনিয়ন ছাত্রদলের মিনহাজ,সদস্য সচিব ফিরোজ হোসেন,ধলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক শরিফুল হালদার প্রমুখ।
www.dainiksatkhira24.com