কালিগজ্ঞ প্রতিনিধি :সাতক্ষীরার কালিগজ্ঞে সেপটি ট্যাংকিতে নেমে দুজনের মৃত্যু হয়েছে । একই সময় শুরত্বর অসুস্থ হয়েছেন আরো দুজন । আজ মঙ্গলবার ( ২৪ নভেম্বর ) দুপরে উপজেলার রাবেয়া গ্রামে এঘটনা ঘটে । নিহতরা হলেন, তারালী গ্রামের সোনা সরকারের ছেলে মহানন্দ সরকার ( ৪২) ও মনিরুজ্জামান পাড়ের ছেলে আরাফাত হোসেনের ( ১৪)।
স্থানীয়দের মধ্যে রেকনুজ্জামান বলেন, আজ মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামে আরিফুল ইসলামের বাড়িতে সেপটি ট্যাংকের ভেতরে সংষ্কারের কাজ করতে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার । ওই সময় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আরাফাত তাকে উদ্ধার করতে ট্যাংকির ভিতরে নামেন । ওই সময় অক্সিজেনের অভাবে ঘটনাস্থলে মারা যান তারা । পরে মৃত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও স্থানীয় বাসিন্দা জামাল হোসেন গুরুতর অসুস্থ হন।খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালিগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরো বলেন, জামাল হোসেন বর্তমানে সুস্থ আছেন তবে গোলাম হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানাতে চাইলে এবিষয়ে কালিগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহিনুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে । এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে । বিস্তারিত পরে জানানো হবে ।