প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ১২:৪৪ পি.এম
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কামরুল হাসান:
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) নানা আয়োজনে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল। দিবসের কর্মসূচির মধ্য ছিলো জুলাই স্মৃতি বিজড়িত চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিশেষ দোয়ানুষ্ঠান।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক মশিউর রহমান এর সঞ্চালনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দিক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডল, শিক্ষার্থী রিফাজ হোসেন, জেরিন তাবাচ্ছুম মেধা, নাদিমুল ইসলাম, প্রান্ত কর্মকার, ফাহিম হাসান, শ্রেয়ান সরদার, মেহরাব হোসেন রিজভী, রুদ্র নীল পাল, আমিনুর রহমান, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। আলোচনা শেষে জুলাই শহিদসহ সকল শহিদের আত্মার মাগফেরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান।
www.dainiksatkhira24.com