মো. মাহফুজুর রহমান:সাতক্ষীরার কলারোয়া ফুটবল ময়দানে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত শনিবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী তারেক মাসুদ, আবিদ, ইমরান হাসান হাবু ও রোকনুজ্জামান।ইসলামি পাঠাগার ও যুব কল্যাণের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলের শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে কলারোয়া ফুটবল ময়দানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। মাঠজুড়ে দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা সংগীত উপভোগ করেন। তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজনের সমাপনী রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দের সৃষ্টি করে।বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সফলভাবে শেষ হয় তিন দিনব্যাপী এ আয়োজন।