কামরুল হাসান: কলারোয়া পৌরসভার মির্জাপুর ৯নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হয়। বৃহস্পতিবার বিকেলে তালা-কলারোয়ার ধানের শীষ প্রতীকের প্রাথী হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ করা হয়। পশ্চিমপাড়া মসজিদ মাঠের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক কমিশনার প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ নুরুল হুদা, আমানুল্লাহ শেখ, অ্যাডভোকেট হাসনাত মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন পিন্টু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, মাস্টার জি এম আলমগীর কবির, রফিকুল ইসলাম রফু, নূর হোসেন, মজনুর রহমান, পৌর কৃষক দলের সদস্য সচিব রুহুল কুদ্দুস, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক প্রভাষক আ.সালাম দিলু, ইউনুচ আলি, সাবেক ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, আলি হাসান, সাহিদুজ্জামান বাপ্পি, রুহুল বারিক, শহিদুল ইসলাম, আব্দুর রহিম, মোমিন, আক্তারুল ইসলাম, প্রান্ত, সবুজ, মনিরুল ইসলাম, আকতারসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করতে বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা ও লিফলেট পৌছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।