প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১:৫৪ পি.এম
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানীর জরিমানা

কামরুল হাসান: কলারোয়া পৌর সদরের চৌরাস্তা মোড় সংলগ্ন ২টি ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার (১৮ই মার্চ) দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড় এলাকায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ফল দোকানের মালিক ওসমান গনিকে ২০০০ টাকা এবং মনসুর আলীকে ২০০০ টাকা করে স্থানীয় পৌরসভা আইনে পৌরসভার নির্দেশনা না মানার কারণে মোট ৪ হাজার টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারি আব্দুল মান্নান, আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন ও থানা পুলিশের সদস্যবৃন্দ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও )জহুরুল ইসলাম বলেন, স্থানীয় পৌরসভা আইন ২০০৯ইং সালের ক এর ১০৯ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারা অনুযায়ী ২টি ফলের দোকানে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
www.dainiksatkhira24.com