নিজস্ব প্রতিনিধি : কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে সাতক্ষীরার উপকূলীয় বঞ্চিত আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইডিপিডিসি) এর উদ্যোগে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে অভিযোজন ও প্রশমন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ মে) শহরের সাতক্ষীরা মিশনের হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ফাদার ডমিনিক সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিএ, আইডিপিডিসি প্রকল্পের সিডিএর মিলন সেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও ফাদার আশিষ রোজারিও।এসময় মৃত্তিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের জীবনমান উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। অনুষ্ঠান শেষে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।