আশাশুনি প্রতিনিধি : আশাশুনির সাংবাদিক আরিফুল ইসলাম বিজ্ঞ আদালত থেকে জামিন লাভ করেছেন। বৃহন্পতিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় তাকে জামিন প্রদান করা হয়।
বাদী পক্ষের আইনজীবি জানান, উপজেলার নৈকাটি গ্রামের কোরবান আলী সরদারের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা আদালতে সাংবাদিক আরিফুল ইসলামকে আসামী করে নারী ও শিশু- ২৬/২৬ নং মামলা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানী শেষে তাকে স্থায়ী জামীন প্রদান করেন।