জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ঐতিহ্যবাহী বুড়িয়া আড়ং মেলার মাঠে ৩ টি মন্দিরের দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।বড়দল বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্দির, বুড়িয়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির ও ফকরাবাদ সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের প্রতিমা বিকালে বুড়িয়া আড়ং মেলায় আনা হয়। আড়ং মেলার মাঠে হাজার হাজার ভক্ত ও বিভিন্ন ধর্মের মানুষের সমাগম ঘটে। ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।প্রতিমা বিসর্জন অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান, এএসআই অমিত হাসানসহ থানার অন্যান্য পুলিশ সদস্য। আড়ং মেলা কমিটি নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আড়ং মেলায় উপস্থিত থেকে প্রতিমা বিসর্জনের আয়োজন প্রত্যক্ষ করেন।