জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সান বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি কর্তৃক অনুমোদিত কৃষক/কৃষাণীর মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।২০২৬-২০২৭ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে অনুমোদিত কৃষকদের মাঝে সার বিতরন করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল সোবহান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার ২০০ জন কৃষক সরিষা চাষীকে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি, ১০ জন মুগ চাষীকে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি এবং ১৫০ জন সূর্য্যমুখী চাষীকে ৮০০ গ্রাম করে বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি, ১০ কেজি জিপশাম ও ১ কেজি করে বোরন সার দেওয়া হয়।