জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে ৫ জন প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ চেয়ার বিতরণ করা হয়। ব্র্যাক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় আনুলিয়া গ্রামের সুজন কুমার মন্ডল, মাড়িয়ালার আনোয়ারা খাতুন, বাঁকড়ার রুমি সুলতানা, ফকরাবাদ গ্রামের জাহেরা বিবি ও গোয়ালডাঙ্গা গ্রামের খায়রুল ইসলামকে হুইল চেয়ার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেয়ার বিতরণ করেন। এসময় ডিআরএমপি প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহজাহান মিঞা, ফিল্ড ফ্যাসিলেটেটর ইমরুল হাসান, জাহিদ হাসান ও ওমর ফারুক উপস্থিত ছিলেন।