জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার বড়দলে টিপা/পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ ও একজন মৃত্যুবরণ করেছেন। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলার বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে মুদি ব্যবসায়ী আজহারুল ইসলাম সোমবার (১৪ সেপ্টেম্বর) বড়দল বাজারে মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ থেকে কাটা মাছ কেজি দরে ক্রয় করে বাড়িতে পাঠান। দুপুরে পরিবারের সবাই টেপা মাছের তরকারি দিয়ে ভাত খায়। কিছু পর থেকে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিয়ে সাতক্ষীরায় পাঠান হয়। রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসকগণ আজারুলকে মৃত ঘোষণা করেন। মেয়ে সোনালী (১১) ছেলে রমিম (৭), স্ত্রী ময়না ও গর্ভধারিনী মা রাশিদা (৬৫) কে একটি বে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।