আশাশুনি প্রতিনিধি :আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। শনিবার বিকালে তিনি উপজেলার সদর, কাদাকাটি ও বড়দল ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের ক্লাব পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্লাবের কার্যক্রম, সদস্যদের উপস্থিতি, স্বাস্থ্য ও সচেতনতামুলক মতবিনিময় করেন।তিনি বলেন, "ক্লাবগুলো তরুণদের সঠিক পথে পরিচালনার পাশাপাশি নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখছে।"এ সময় জেন্ডার প্রোমোটার এস কে হাসান, সংগীত ও আবৃত্তি শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।