নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যকে লাঞ্ছিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে অবজ্ঞা করার অভিযোগে প্রতিবাদ জানিয়ে তলবি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যাড মিজানুর রহমান সিদ্দীকি।সভায় বক্তব্য দেন এ্যাড মো. রুহুল আমিন, এ্যাড সোহরাব হোসেন, অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল, এ্যাড মো. রফিকুল ইসলাম, এ্যাড হাফিজ, এ্যাড গৌতম কুমার এবং গোবিন্দ্র চন্দ্র দত্তসহ অন্যান্য আইনজীবীরা।সভায় বক্তারা বিজ্ঞ সিনিয়র আইনজীবীদের লাঞ্ছিত করার এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের প্রতিবাদ জানান। এ সময় বক্তারা আইনজীবী সমিতির মর্যাদা, শৃঙ্খলা ও পেশাগত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।