আব্দুর রশিদ :ডুমুরিয়ায় অসুস্থ স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে এ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ময়না নামের (৪৫) একনারী নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। মৃত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের আরিফ মোল্লার স্ত্রী। এ ঘটনার পর থেকে এ্যাম্বুলেন্সে চালক পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জনায়, আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে একটি এ্যাম্বুলেন্সে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলা নতুন রাস্তায় পৌঁছালে এ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এ্যাম্বুলেন্সে থাকা চারজনের তিনজনের তেমন কিছু না হলেও ঘটনাস্থলেই আরিফ মোল্লার স্ত্রী ময়না (৪৫)নিহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুল করিম বলেন, সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে এসে তাদের সবাইকে উদ্ধার করি। পরে তাদের চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরবারের কাছে হস্তান্তর করা হবে।